ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হাজীগঞ্জ থেকে ৬ কেজি গাঁজাসহ শরীয়তপুরের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ হাতে-নাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে এজন পুরুষ ও একজন নারী মাদক কারবারি রয়েছেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার পট্রি গ্রামের মো. আনছার আলীর স্ত্রী আছমা আক্তার ওরফে রিনা ঢালী (৪৫) ও একই থানার দাসের জঙ্গল গ্রামের মৃত আ. রহমান ঢালীর ছেলে মো. মোশারফ হোসেন ঢালী (৪২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে হাজীগঞ্জের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম সহ সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক কারবারি রিনা ঢালী ও মোশারফ ঢালীর কাছ থেকে ৬ কেজি গাঁজা হাতে নাতে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি আছমা আক্তার ওরফে রিনা ঢালী ও মো. মোশারফ হোসেন ঢালীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

হাজীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ | Rknews71

আপডেট : ০৫:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২