ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৫০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 67

মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলী আরশাদ মাস্টারের উদ্যোগে এবং তার সুযোগ্য সন্তান প্রবাসী এনামুল হকের নিজস্ব অর্থায়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ তার নিজ বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৫০০ পরিবারের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল দুই রকমের সেমাই, চিনি, ডাল, দুধসহ ৭ রকমের খাদ্য সামগ্রী।

উপহার বিতরণকালে আলহাজ্ব আলী আরশাদ মাস্টার এর মেঝো ছেলে নাজমুল হক বলেন “মানুষের সেবা করাই পরম ধর্ম। আমার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমরা প্রতিবছরের মতো এবারও এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই উপহার কোনো দান নয়, বরং প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব।”

​প্রবাসী এনামুল হক মুঠোফোনে জানান, “দেশের বাইরে থাকলেও মনটা সবসময় জন্মভূমির মানুষের জন্য পড়ে থাকে। এলাকার মানুষের মুখে ঈদের হাসি দেখতে পাওয়াটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা অসহায় মানুষগুলো। স্থানীয়রা জানান, আলী আরশাদ মাস্টারের পরিবার সবসময়ই এলাকার উন্নয়নে এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই উপহার তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

​উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ৫০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬