ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় আলোর প্রদীপের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ার সোনাতলায় সামাজিক সংগঠন ‘আলোর প্রদীপ’-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলার কাবিলপুরে সংগঠনটির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর প্রদীপের চেয়ারম্যান এম. মেহেরুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সোনাতলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা। তিনি তার বক্তব্যে সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

\
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, সাংবাদিক শামীম হোসেন সুজন ও শিমন আহম্মেদ বাদলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. সামিউল ইসলাম, উপ-চেয়ারম্যান মোকছেদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা নুরে জান্নাত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, কোষাধ্যক্ষ মেহেদী হাসান এবং সদস্য খায়রুল, শাহাদাৎ ও শাহালমও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ৮৪ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় আলোর প্রদীপের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট : ০৮:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬