ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলার রশিদপুরে আ*গু*নে ব্যাপক ক্ষতিঃ  ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে জেলা পরিষদ  প্রশাসক

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনায় একই পরিবারের আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদপুর গ্রামের ইউনুস আলীর বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইউনুস আলীসহ তার ছেলেরা—রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, সুজন মিয়া ও শ্যামল মিয়ার মোট আটটি ঘর পুড়ে যায়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে নবনিযুক্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক আহসান হাবীব রতন, বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আব্দুস সালামসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের

মধ্যে রয়েছে এবং তারা সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলার রশিদপুরে আ*গু*নে ব্যাপক ক্ষতিঃ  ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে জেলা পরিষদ  প্রশাসক

আপডেট : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬