শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় স্যাটেলাইট এশিয়ান টিভি, দৈনিক আমাদের সময় শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ও দৈনিক শপথের স্টাফ রিপোর্টার মো. জামাল হোসেন।
নব-নির্বাচিত এ দায়িত্ব পেয়ে তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টুসহ ক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।




















