ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে  যুক্তরাষ্ট্র? 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • 68

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের পথে হাঁটছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানোর একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানি তেল আবার আন্তর্জাতিক বাজারে প্রবাহিত হলে সরবরাহ বাড়বে এবং দামের ওপর চাপ কিছুটা কমতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে দেশটি তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও তেল ছাড়তে প্রস্তুত। পাশাপাশি মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ইসরায়েলের হামলায় ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এর ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে  যুক্তরাষ্ট্র? 

আপডেট : ০৫:৪০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬