ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলা

‘বন্ধন হোক চিরন্তন, স্মৃতি হোক অমলিন’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী ঐক্য পরিষদের আয়োজনে রোববার (২২ মার্চ) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিবন্ধিত প্রাক্তন শিক্ষক ও তাদের পরিবারের সদস্য’সহ প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

এদিন দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি স্কুল মাঠ বের হয়ে কাশিমপুর বটতলা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। এরপর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, ম্যাগাজিন প্রকাশ ও উপহার প্রদান, স্মৃতিচারণমূলক বক্তব্য, সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান, অতিথিদের বক্তব্য, নামাজ ও মধ্যাহ্নভোজ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি আহম্মদ খানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ড. মো. ইকবালুর রহমান, ইঞ্জি. রেজওয়ানুল হাসান টিটু, অধ্যাপক আলমগীর হোসেন বাহার, অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ মিরান, মো. শাহআলম, গিয়াস উদ্দিন বাচ্চু, মো. আজহারুল কবির, মো. তাহের হোসেন চৌধুরী, আহমেদ কবির তনয়, মো. রাসেল আঠিয়া, মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, আব্দুর রহিম সৈকত প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রসূল স্বপন ও সদস্য মো. মহসিন হোসেনের যৌথ উপস্থাপনায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, মো. আবুল খায়ের, আলহাজ¦ মো. আমিরুল ইসলাম মীর হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. জসিম উদ্দিন, এএইচএম খোরশেদ আলম, মো. মোবারক হোসেন, মো. বিল্লাল হোসেন, ফাতেমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মাও. মো. শাহেদ হোসেন ও গীতা থেকে পাঠ করেন, শিখা রানী নাগ। এসময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার’সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলা

আপডেট : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬