ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের পুরস্কার বিতরণ 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) পূর্ব নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. আনিছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিপন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর- তেমনি ছোট ছোট কাজই বদলে দিতে পারে সমাজের চিত্র।”

এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু, নৃত্য, ‘যেমন খুশি তেমন সাজ’সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ইমন, গোলাম সারোয়ার ঢালী এবং সংগঠনের সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উপভোগ করতে কয়েক হাজার নারী-পুরুষ মাঠে ভিড় জমান এবং উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।

এ সময় অতিথিরা সংগঠনের নিজস্ব অর্থায়নে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং হতদরিদ্রদের আর্থিক সহায়তাসহ সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের পুরস্কার বিতরণ 

আপডেট : ০৪:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬