ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ই’য়া’বাসহ মা’দ’ক কারবারি কিশোর মজুমদার আ’ট’ক

শাহরাস্তিতে ৭১পিস ইয়াবা ট্যাবলেট’সহ কিশোর মজুমদার (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। সোমবার (২৩ মার্চ) শাহরাস্তি পৌরসভাধীন ছিকুটিয়া বড় বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। সে ওই বাড়ির জয়দেব মজুমদারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ছিকুটিয়া বড় বাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন ও ফারুক আহাম্মদসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি কিশোর মজুমদারকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর মজুমদার জানায়, তিনি একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে তাজুল ইসলাম (৩৫) ও নিজমেহের গ্রামের মো. শামছুল হকের ছেলে সুজন সর্দারের (৩৫) কাছ থেকে ইয়াবা ক্রয় করে বিক্রি করে থাকেন।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় কিশোর মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি বলেন, আসামি কিশোর মজুমদারকে আদালতে সোপর্দ করা হবে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে ই’য়া’বাসহ মা’দ’ক কারবারি কিশোর মজুমদার আ’ট’ক

আপডেট : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬