ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাজীকান্দিতে চুরি করতে এসে জনতার হাতে আটক রুমান : থানায় সোপর্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে চুরি করতে এসে রুমান নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নাছিমা মেম্বারের বাড়ির পুকুরে ডুবিয়ে রাখা একটি বড় ডেগ চুরি করে নিয়ে যাওয়ার সময় উদ্ধমদী আইটি পার্কের সামনে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম রুমান বলে পরিচয় দেয়। সে একই ফরাজীকান্দি ইউনিয়নের উদ্ধমদী গ্রামের আলী আহমেদ মিয়ার ছেলে।
নাছিমা মেম্বারের প্রতিনিধি সুজন বলেন, ঘটনার পরপরই আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানাই। খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত রুমানকে হেফাজতে নেন এবং থানায় নিয়ে যান।

এলাকাবাসীর দাবি, রুমান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির সঙ্গে জড়িত। এর আগে অটোরিকশার ব্যাটারি, রড, নাছিমা বেগমের ২টি মটর পাম্প, স্বর্ণালংকার চুরিসহ মাদক বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি একাধিকবার এসব অপরাধে কারাবরণ করেছেন বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে মতলব উত্তর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরাজীকান্দিতে চুরি করতে এসে জনতার হাতে আটক রুমান : থানায় সোপর্দ

আপডেট : ০২:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬