ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মৃ’ত্যু’তে দেশে এসে হামলার শিকার প্রবাসী যুবক

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • 164

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের এক প্রবাসী যুবকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ওই যুবকসহ অন্তত দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধনাগোদা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন রায়েরকান্দি গ্রামের আবুল ভূঁইয়ার ছেলে মো. হাসান (২৫) এবং তার সঙ্গী শামীম (২৫)। এছাড়া সানি (২৩) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা যায়, হাসানের মা নার্গিস বেগম চলতি মাসের ৭ মার্চ মারা যান। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি সৌদি আরব থেকে ৯ মার্চ দেশে ফেরেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্থানীয় ধনাগোদা বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় গালিমখা গ্রামের আফজালের ছেলে শান্ত, একই এলাকার সুমন, আলীসহ ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

হামলায় মো. হাসান গুরুতর আহত হন এবং শামীমও আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত হাসান জানান, আমার মা এই মাসের ৭ তারিখে মারা যান। খবর পেয়ে আমি অল্প সময়ের জন্য দেশে আসি। সন্ধ্যায় চা খেতে বাজারে গেলে কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় আহত শামীম বলেন, আমরা চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ করেই তারা এসে আমাদের ওপর হামলা করে।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, পূর্বে একটি কনসার্টকে কেন্দ্র করে তাদের ওপর হামলা করা হয়েছিল। মঙ্গলবারের ঘটনাটি তারই প্রতিশোধ বলে তারা উল্লেখ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মায়ের মৃ’ত্যু’তে দেশে এসে হামলার শিকার প্রবাসী যুবক

আপডেট : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬