মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আইয়ুব আলী, ডেপুটি কমান্ডার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকারসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতির গৌরবময় অর্জন। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তাহলেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসবে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আক্তার হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















