ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অগ্নিবীর চাঁদপুর শাখা কর্তৃক বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত

 মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষ্যে দেশজুড়ে উৎসবের আবহে চাঁদপুরে আয়োজিত হলো বৈদিক শান্তিযজ্ঞ।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয় এই যজ্ঞানুষ্ঠান।

বাংলাদেশ অগ্নিবীর মেঘনা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ও সনাতনী ছাত্র জনতা ঐক্য চাঁদপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বহু সনাতনী ভক্তের আগমন ঘটে।

ভগবান শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অগ্নিবীর বিভিন্ন স্থানে বিশ্বশান্তি কামনায় বৈদিক শান্তিযজ্ঞ, শ্রীরাম-মাহাত্ম্য অনুষ্ঠান আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে এই প্রথমবারের মতো অত্যন্ত নিষ্ঠার সাথে রামনবমী পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী সঞ্জয় সূত্রধর শুভ্র, ধর্মাচার, যজ্ঞ ও পৌরহিত্য সমন্বয়ক বাংলাদেশ অগ্নিবীর।

রাম নবমীর পবিত্র তিথিতে মন্দির প্রাঙ্গণে সর্বপ্রথম সমবেত কণ্ঠে গায়ত্রী মহামন্ত্র পাঠ করা হয়। এরপরই শুরু হয় শান্তি যজ্ঞানুষ্ঠান। শাস্ত্রীয় বিধি মেনে যজ্ঞকুন্ডে অগ্নিস্থাপন করে সমিধা ,ঘৃত, হবন সামগ্রী, মিষ্টান্ন আহুতি শেষে পূর্ণাহুতির মাধ্যমে বৈদিক শান্তি যজ্ঞ সমাপন হয়।

যজ্ঞ চলাকালীন সময় মন্দির পরিবেশ ভক্তি ও আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে উঠে। অনুষ্ঠানের পরবর্তী ধাপে শ্রী রামচন্দ্রের জীবনীর উপর আলোচনা করেন

শ্রীমান কিশোর দাস অনিক, শিক্ষা ও শাস্ত্রার্থ সমন্বয়ক বাংলাদেশ অগ্নিবীর।

বাংলাদেশ অগ্নীবীর চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়,

“শ্রীরামচন্দ্র  হলো সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক প্রেরণা। সাধারণ মানুষের মতো সুখ-দুঃখ আর কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও তিনি কখনও নিজের আদর্শ ও কর্তব্য থেকে বিচ্যুত হননি। তাঁর চরিত্রে ফুটে উঠে ক্ষমা, ধৈর্য এবং ত্যাগের মহিমা। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের চরিত্র আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতার মাঝেও অবিচল থেকে সমাজ ও মনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রী রামের আদর্শই আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার পাথেয়।’

বাংলাদেশ অগ্নিবীর মূলত অন্ধবিশ্বাস পরিহার করে বেদ ও যুক্তিনির্ভর সনাতন ধর্মের প্রচার ও রামনবমীর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরার মতবাদ পোষণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ অগ্নিবীর চাঁদপুর শাখা কর্তৃক বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত

আপডেট : ০৮:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬