ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং প্রত্যাশার আয়োজনে উপজেলার দক্ষিণ ব্যসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো নাজমুল ইসলাম সরকার বলেন,
সরকার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চালু করেছে। এতে শিশুদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়বে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন,ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, মো. আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৮০টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৩:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬