ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে শিক্ষায় হাইব্রিড পদ্ধতি, সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 234

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেওয়া হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে শিক্ষামন্ত্রী পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের আভাস দিয়ে জানিয়েছিলেন, জ্বালানি সংকটের কারণে বিকল্প ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের ছুটি ও বিভিন্ন কারণে পূর্বে অনেক ক্লাস ব্যাহত হওয়ায় এখন শিক্ষা কার্যক্রম সচল রাখতে সপ্তাহে ৬ দিন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক এক জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন নির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সব দিক বিবেচনায়, অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে হাইব্রিড পদ্ধতিকেই সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জ্বালানি সংকটে শিক্ষায় হাইব্রিড পদ্ধতি, সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আপডেট : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬