ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মা’দ’কবিরোধী অভিযানে তিন মা’দ’ক ব্যবসায়ীর  কা’রা’দণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 81

বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিকের নেতৃত্বে এবং সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদক সংরক্ষণের দায়ে কলসদহ এলাকার বাসিন্দা মোঃ মন্টু মিয়া (২৭) ও মোঃ শাকিল ইসলাম (২২)-কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার মোহাম্মদ রাব্বি হাসান (১৯)-কে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের সকলেই সোনাতলা উপজেলার কলসদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় মা’দ’কবিরোধী অভিযানে তিন মা’দ’ক ব্যবসায়ীর  কা’রা’দণ্ড

আপডেট : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬