যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে হঠাৎ বড় পরিবর্তন দেখা গেছে। দেশটির আর্মি চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ-কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন-সংশ্লিষ্ট একাধিক সূত্র।
যদিও আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টিকে ‘অবসর’ হিসেবে তুলে ধরা হয়েছে, বাস্তবে এটি আকস্মিক এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, জেনারেল জর্জের মেয়াদ শেষ হতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি ছিল।
পেন্টাগনের বিবৃতিতে তাঁর দীর্ঘ সামরিক ক্যারিয়ারের প্রশংসা করা হয়েছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো—সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে নতুন কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত , প্রশ্নের মুখে পেন্টাগনের সিদ্ধান্ত
-
অনলাইন ডেস্ক - আপডেট : ১২:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- 75
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















