ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রকোপ বাড়ছে: ১৯ দিনে উপসর্গে ৯৪ শিশুর মৃ”ত্যু, নতুন রোগী ৯৪৭

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • 230

দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। এ সময় মারা গেছে ৩ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন।
এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও ৯৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা পরিস্থিতির গুরুতর দিকটি তুলে ধরছে।
তবে পূর্বে প্রকাশিত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত মৃত্যুর সংখ্যা থেকে ৫টি মৃত্যু বাদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুর।
এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে সর্বশেষ প্রতিবেদনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হামের প্রকোপ বাড়ছে: ১৯ দিনে উপসর্গে ৯৪ শিশুর মৃ”ত্যু, নতুন রোগী ৯৪৭

আপডেট : ০৮:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬