ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন

  • সুমন আহমেদ
  • আপডেট : ১০:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 142

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

শনিবার (৪ এপ্রিল) বিকালে মতলব উত্তর প্রেসক্লাব এক বিবৃতিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃষ্টিগোচর হয়েছে যে মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি এবং কোনো নতুন কমিটিও গঠন করা হয়নি।
আরো জানান, মতলব উত্তর প্রেসক্লাবের নামে যে কমিটি গঠনের খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ধরনের তথ্য প্রকাশ বা প্রচার থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রেসক্লাব সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সঠিকতা যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ভুয়া তথ্য প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন

আপডেট : ১০:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬