ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে ‘নব্য মাফিয়া’ জহির মাঝি কে?

চাঁদপুরের হাইমচর উপজেলায় গরিব ও অসহায় মানুষের ভিটেমাটি দখলের অভিযোগে আলোচনায় উঠে এসেছে জহির মাঝি নামের এক ব্যক্তির নাম। স্থানীয়দের দাবি, তিনি রাজনীতির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জমি দখল ও প্রভাব বিস্তার করে আসছেন।
জানা যায়, জহির মাঝি উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই তিনি দলীয় প্রভাব ব্যবহার করে অসহায় মানুষের জমি দখল করছেন বলে অভিযোগ রয়েছে। হাইমচর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের পেছনে দুই পরিবারের প্রায় ৩০ শতাংশ জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া স্থানীয়ভাবে প্রচার রয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ রেখে মধ্যচরে প্রায় ৫ একর জমির মালিক হয়েছেন তিনি। টিপু নগরসহ একাধিক এলাকায় তার অংশীদারিত্ব রয়েছে বলেও অভিযোগ ওঠেছে। নীলকমল ইউনিয়নের একটি ঝিল ও মাছের ঘের দখল করে নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে।
উপজেলা সদরে অবস্থিত একটি মার্কেট দখল করে তা বর্তমানে ‘স্বর্ণের মার্কেট’ নামে পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এ মার্কেটটি যুবলীগের এক নেতার মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও জানা গেছে।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের সময় হাইমচরে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়া ও নিরীহ মানুষকে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি চরভাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষ আদালতে মামলা দায়ের করলেও এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় জহির মাঝির প্রভাবের কারণে আইনগত পদক্ষেপ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এছাড়া, জমি সংক্রান্ত বিরোধে অপমান সইতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাও সম্প্রতি আলোচনায় আসে। এ ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান বলেন, “প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাইমচরে ‘নব্য মাফিয়া’ জহির মাঝি কে?

আপডেট : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬