ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মৎস্য মন্ত্রী কারেন্ট জাল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • 90

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বৈধ জাল উৎপাদনের অনুমোদন থাকা সত্ত্বেও কিছু দুষ্ট লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে, যা বন্ধ করতে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, গত ১০-১৫ বছরে কারেন্ট জালের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা পূর্বে এতটা ছিল না। তবে সরকার দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই এ ধরনের অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।

মন্ত্রী আরও জানান, আশির দশকের আগে দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ২০ শতাংশ ইলিশ ছিল, কিন্তু জাটকা নিধন ও অন্যান্য কারণে পরিমাণ কমে দুই লাখ টনে নেমে আসে। তবে জাটকা সংরক্ষণ ও গবেষণামূলক উদ্যোগের ফলে বর্তমানে ইলিশ উৎপাদন পাঁচ লাখ টনে পৌঁছেছে, এবং সচেতনতা বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও বৃদ্ধি সম্ভব।

তিনি জেলেদের জন্য সরকারের সহায়তার কথাও উল্লেখ করেন। বলেন, নিষেধাজ্ঞার সময় শুধু চাল নয়, এখন ডালসহ অন্যান্য সহায়তাও দেওয়া হচ্ছে, যাতে জেলেরা জীবিকা চালাতে পারে। মন্ত্রী বলেন, নদী ও সাগরে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরতে দেওয়া হবে না, তবে বিকল্প জীবিকা ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে।

মন্ত্রী আরও সতর্ক করেছেন, নদী দূষণ দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ, তাই যেকোনো মূল্যে নদী দূষণ প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে মৎস্য মন্ত্রী কারেন্ট জাল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা

আপডেট : ০৯:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬