ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা , ২ টি ভেকুর ব্যাটারী জব্দ

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা  ও ভেকুর ২টি ব্যাটারী জব্দ করা হয়েছে। ৭ই এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনা উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার ও চিতোষী  পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামে  ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানে একজন অভিযুক্তকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং  ২টি ব্যাটারি (ভেকু) জব্দ করা হয়।

এছাড়া ও একই অভিযানে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  চাঁদপুর  টিমের  সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে- চিতোষী বাজারে একজন মাদক সেবনকারীকে ৫০০/- টাকা অর্থদন্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে,স্থানীয় লোকজন,  আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা , ২ টি ভেকুর ব্যাটারী জব্দ

আপডেট : ১০:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬