ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 68

মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকার দক্ষিণ পাশে মেঘনা নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগ (বড় আকারের বালুর বস্তা) থেকে বালু ফেলে দিয়ে বস্তা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, একাধিক ব্যক্তি জিও ব্যাগ কেটে ভেতরের বালু ফেলে দিয়ে খালি বস্তা নিয়ে যাচ্ছেন। এতে নদীভাঙন প্রতিরোধে নেওয়া প্রকল্পটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বর্ষা মৌসুমে বাড়ির আঙিনায় পানি জমে যায়। সেই পানি প্রতিরোধের জন্য আমরা বস্তাগুলো নিচ্ছি। অনেক দিন ধরেই এগুলো এখানে পড়ে আছে, তাই ব্যবহার করছি।

তবে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জিও ব্যাগ সরিয়ে নেওয়া হলে নদীর তীর রক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি আরও বাড়বে।
স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধে ব্যবহৃত জিও ব্যাগ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে পুরো এলাকা।

এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, ইউএনও স্যার আমাকে ফোন করেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য নজরদারি জোরদার করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ কাজে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে

আপডেট : ০৬:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬