চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহাবুদ্দিন স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল (শুক্রবার) বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শাহাবুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে এমন আয়োজন করা প্রয়োজন।
তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান ও মোঃ ফাইয়াজ শাহাবুদ্দিন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
আরকে/ সাইফ




















