ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় একই ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ: জোর করে ধান কাটা, বিধবা নারীকে হুমকির অভিযোগ 

বগুড়ার সোনাতলা উপজেলায় একই ব্যক্তিদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধান কাটা, হুমকি ও ক্ষতিসাধনের একাধিক অভিযোগ উঠেছে। পৃথক ঘটনায় ভুক্তভোগীরা সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ বাবলু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এরই জের ধরে গত ৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুজাইতপুর এলাকার মোহাম্মদ আলী (৫৫), পরশ মিয়া (২৫), সিরাজুল ইসলাম (৫২), নুর নবী (১৫), পাকিজা বেগম (৪৫), করিম শেখ (৫০) ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধভাবে তার দখলীয় জমিতে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা জোরপূর্বক প্রায় ৫ শতক জমির ফুলন্ত ধান কেটে নিয়ে যায়।

ভুক্তভোগী বাবলু মিয়ার দাবি, বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তার প্রায় ৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তিনি আরও জানান, এর আগেও অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

অন্যদিকে, একই এলাকার বাসিন্দা এক বিধবা নারী মোছাঃ সুলতানা বেগম (৪৫) একই ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতভিটা ও জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

তার অভিযোগ, গত ৮ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা তার জমিতে রোপণ করা প্রায় ১৫ শতাংশ জমির অর্ধেক অংশের ফুলন্ত ধান কেটে নিয়ে যায়, যাতে প্রায় ৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সুলতানা বেগম বলেন, “আমি একা নারী হওয়ায় তারা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
দুটি ঘটনাতেই ভুক্তভোগীরা নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনাতলা থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযোগগুলো পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর ওয়ারিশ সূত্রে  জমির মালিকানা দাবি করে আসছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় একই ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ: জোর করে ধান কাটা, বিধবা নারীকে হুমকির অভিযোগ 

আপডেট : ০৭:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬