ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 76

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন ড. খলিলুর রহমান। সাম্প্রতিক ভারত সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) পোর্ট লুইস-এ নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। যদিও সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতির কাজ শুরু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহে তা এগিয়ে নেওয়া হবে।
ড. খলিলুর রহমান আরও জানান, বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে ইতোমধ্যে চিঠি আদান-প্রদান ও টেলিফোনে কথোপকথন হয়েছে, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার

আপডেট : ০৭:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬