“জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়, সংকল্প আছে যার—জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার।” এই প্রত্যয়কে সামনে রেখে আসন্ন ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সাইফুল ইসলাম।
মানবিক ও নৈতিক গুণাবলিতে সমৃদ্ধ, সৎ ও শিক্ষিত এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে একজন দায়িত্বশীল সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা ও তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত সম্পৃক্ত।
তার নির্বাচনী অঙ্গীকারসমূহের মধ্যে রয়েছে—ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার এবং একটি শান্তিময়, আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা।
এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এলাকার কৃষক, শ্রমিক, ছাত্র-যুবকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বদা সোচ্চার থাকবেন বলে জানিয়েছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সহযোগিতা পেলে চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে।




















