ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের উদ্যোগে বানভাসি মানুষের সহযোগিতায় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশীরা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • 195
নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশীরা। সংগঠনটির মালয়েশিয়া শাখা গত কয়েকদিন যাবৎ প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছে।
নেতৃবৃন্দ সিলেট সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকার বানভাসি মানুষদের জন্য ইসলামী আন্দোলন তাদের এই নেক কাজে শুধুমাত্র দলীয় নেতা কর্মী নয় বরং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা দলমত নির্বিশেষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অর্থ সংগ্রহের জন্য প্রচেষ্টা করে যাচ্ছে।
ইতোমধ্যে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতী মুহাম্মাদ আমিরুল ইসলাম সাহেব (তিনি এখন ছুটিতে দেশে আছেন) দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সাহেবের কাছে নগদ প্রায় আড়াই লক্ষ (২,৫০,০০০ টাকা, ধারাবাহিকতার ১ম বার) টাকা হস্তান্তর করেন।
উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব, মালয়েশিয়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুর রহমান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দেশ ও জাতির কল্যাণে এভাবে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
পরবর্তীতে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে দলের মহাসচিব মালয়েশিয়া প্রবাসী আপামর জনসাধারণকে ও দলের নেতা-কর্মী, সমর্থকদের সালাম জানান এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের জান-মালের হেফাজত ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিপুল পরিমাণ মা’দ’কসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার

ইসলামী আন্দোলনের উদ্যোগে বানভাসি মানুষের সহযোগিতায় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশীরা | Rknews71

আপডেট : ০৬:১৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২