ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্ঘটনার এক সপ্তাহ পর আহত হাজীগঞ্জের পাট ব্যবসায়ী সেফায়েত উল্যাহর মৃত্যু | Rknews71  

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-পিকআপ ভ্যানের (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষের ঘটনার এক সপ্তাহ পর আহত সেফায়েত উল্যাহ সেপু (৪৫) নামের এক পাট ব্যবসায়ী মারা গেছেন। রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত সেফায়েত উল্যাহ সেফু (৪৫) ওই গ্রামের ইনার গাজী বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি গত ২৫ জুন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৮ জুন (শনিবার) চাঁদপুর সদর উপজেলার চাঁদখাঁর বাজার সংলগ্ন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দিন সকালে বিদ্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে রিলাক্স পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক আল আমিন হোসেন বাবু (২৩)। সে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ইনার গাজী বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে।
 ওই সময়ে একই বাড়ির নবির হোসেনের ছেলে ইয়াসিন, মৃত আব্দুল মতিনের ছেলে সেফায়েত উল্যাহ্ সেফু ও দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। এরপর চাঁদপুর সদর হাসপতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতবস্থায় দুইজনকে ঢাকায় রেপার এবং অপর আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ দিকে দূর্ঘটনার ৭ দিন পর গুরুতর আহত সেফায়েত উল্যাহ্ সেফু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দূর্ঘটনায় একই বাড়ির দুই জনের মৃত্যু ও অপর দুই জনের আহতের ঘটনায় ওই বাড়িসহ স্থানীয় ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

দূর্ঘটনার এক সপ্তাহ পর আহত হাজীগঞ্জের পাট ব্যবসায়ী সেফায়েত উল্যাহর মৃত্যু | Rknews71  

আপডেট : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২