সাম্প্রতিক সময়ে ঘোষিত চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রনেতা ফয়সাল খন্দকারকে অন্তর্ভুক্ত না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হতাশা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
বিভিন্ন ফেসবুক আইডি ও অনলাইন প্ল্যাটফর্মে ফয়সাল খন্দকারের পক্ষে আবেগঘন স্ট্যাটাস ও মন্তব্য প্রকাশ করছেন তার সহকর্মী ও সমর্থকরা। এসব পোস্টে তার দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে দলের পাশে থাকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।
একটি ভাইরাল পোস্টে লেখা হয়েছে, “রাজপথের প্রতিটি সংগ্রামে তুই ছিলি সামনে। ঝড়-ঝাপটা, মামলা-হামলা, কষ্ট আর ত্যাগ—সবকিছু হাসিমুখে বরণ করে নিয়েছিলি শুধু আদর্শ আর দলের জন্য। যখন অনেকেই নিরাপদ দূরত্বে ছিল, তখন তুই বুক চিতিয়ে লড়াই করে গেছোস। রাজপথ তোর ঘাম, পরিশ্রম আর ত্যাগের সাক্ষী।”
পোস্টটিতে আরও বলা হয়, “দুঃখজনকভাবে আজ সেই ত্যাগের সঠিক মূল্যায়ন হয়নি। তবে ইতিহাস কখনো ত্যাগীদের ভুলে যায় না। পদ-পদবি না থাকলেও মানুষের ভালোবাসা ও সম্মানই একজন যোদ্ধার সবচেয়ে বড় অর্জন।”
গত ১৪ জুলাই ২০২৪ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সহ ছাত্রলীগের সন্ত্রাসরা দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে আর্তকিত হামলা করে ডান পাজরের হাড় ভেঙ্গে দেয়। ২৮ শে অক্টোবর ২০২৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ২৪ শে মার্চ ২০২৪ইং রাতে মতলব দক্ষিন থানার ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়। কিশোর বয়সে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়।
এদিকে, নতুন কমিটিতে ফয়সাল খন্দকারের নাম না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তারা মনে করছেন, মাঠ পর্যায়ে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না হলে সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হতে পারে।
তবে এ বিষয়ে ছাত্রদলের জেলা কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে এ ধরনের প্রতিক্রিয়া নতুন কিছু নয়। তবে তৃণমূলের প্রত্যাশা ও মূল্যায়নের বিষয়টি বিবেচনায় রাখা হলে সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি পেতে পারে।
এ বিষয়ে ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন,
জেলা ছাত্রদলের নতুন কমিটিতে আমাকে রাখা হয়নি, আমার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন ভাবে। বিগত সময়ে ফ্যাসিস্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে
কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের নির্দেশক্রমে মতলব দক্ষিণসহ দেশের বিভিন্ন জায়গায় অংশগ্রহন করেছি। রাজপথ কখনো বেইমানি করে না,
আমি মনে প্রানে বিশ্বাস করি দল আমাকে মূল্যায়ন করবে।




















