ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচনায় সাংবাদিক জাকির মজুমদার

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মী জাকির মজুমদার। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সমর্থনে তাকে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দীর্ঘদিনের সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে ইতোমধ্যেই পৌর এলাকার বিভিন্ন মহলে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, সাংবাদিকতা ও জনসেবামূলক কাজের মাধ্যমে জাকির মজুমদার দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
জানা যায়, তিনি জাতীয় দৈনিক যুগান্তর, ইউএনবি ও যায়যায়দিনসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘মানবসমাজ’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক হিসেবেও পরিচিত তিনি। সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানান, তৃণমূলের মতামত, সাংগঠনিক মূল্যায়ন ও কেন্দ্রীয় অনুমোদনের ভিত্তিতে তাকে সমর্থন দেওয়া হয়েছে। তারা আশা করছেন, নির্বাচনে তিনি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।
এদিকে মেয়র পদে সমর্থন পাওয়ার পর জাকির মজুমদার পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সকল মানুষের সমর্থন নিয়ে একটি মানবিক, সেবাধর্মী ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ন্যায়, সততা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচনায় সাংবাদিক জাকির মজুমদার

আপডেট : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬