ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 81

মতলব উত্তরে বোরো মৌসুমে সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায়  মতলব উত্তর  উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গনিয়ার পাড় খাদ্যগুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। উপজেলার তালতলীর  গ্রামের কৃষক মজিব মিয়ার নিকট থেকে ৩ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী ,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  সাখাওয়াত হোসেন,  খাদ্যগুদাম কর্মকর্তা ওসমান গনি, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, চলতি মৌসুমে উপজেলায় ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ৯২৩ টন ধান ও ৩৮ টন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ শে আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তিনি। যদি কোন কৃষক অ্যাপসের মাধ্যমে ধান বিক্রি করতে না পারে তবে সে সরাসরি কৃষি অফিসারের প্রত্যায়ন নিয়ে ধান বিক্রি করতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

মতলব উত্তর বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

আপডেট : ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬