ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। আগামী ৬ মাসের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন।

বুধবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

শিক্ষাবোর্ডের আদেশে উল্লেখ করা হয়, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে জনাব আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি মোঃ কাউছার আহমেদ এবং অভিভাবক সদস্য হিসাবে অনুমোদন পেয়েছেন মো: লিয়াকত আলী।
আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছি। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন

আপডেট : ০৮:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬