আরকেনিউজ ডেস্কঃ
আগামীকাল (২৯ জুন) বুধবার সকাল ৮ টা হতে রাত ১২ টা পর্যন্ত হাজিগঞ্জ ও তার আশপাশের এলাকায় গ্যাস সরবারাহে বিঘ্ন এবং কিছু কিছু এলাকায় গ্যাসের সরবরাহ কম থাকবে বলে জানিয়েছেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এ ব্যাপারে দায়িত্বশীল একজনের সাথে যোগাযোগ করলে জানা যায়, হাজীগঞ্জ স্টেশন রোডের বটতলায় গ্যাস সরবরাহের প্রধান লাইনে মিটার স্থাপন এবং লাইনে জরুরী কিছু মেরামতের কাজ করা হবে। এ কারণে হাজিগঞ্জে গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।
গ্রাহকদের সাময়ীক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
Rknews71




















