ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদরে ঘরের ভেতরেই বজ্রাঘাতে যুবকের মৃ*ত্যু

চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে শুক্কুর (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার লুদেরগাঁও মুন্সিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শুক্কুর মহামায়া লুদেরগাঁও এলাকার বাসিন্দা এবং সিরাজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বসতঘরে অবস্থান করছিলেন শুক্কুর। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজনদের মাঝে আহাজারির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও ছুটে আসেন নিহতের বাড়িতে। স্থানীয়রা জানান, শুক্কুর শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং এলাকায় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল।
এদিকে সাম্প্রতিক সময়ে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। সচেতন মহল খোলা জায়গা ও ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চাঁদপুর সদরে ঘরের ভেতরেই বজ্রাঘাতে যুবকের মৃ*ত্যু

আপডেট : ১১:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬