ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন নিখোঁজ, দুই দিন পর কুমিল্লার ধানক্ষেতে ব্যবসায়ীর মরদেহ

চাঁদপুরের কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৭ নম্বর ইউনিয়নের তুলপাই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম অপহরণের পর হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন তিনি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। দীর্ঘ দুই দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরে আজ কুমিল্লার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ঈদের দিন নিখোঁজ, দুই দিন পর কুমিল্লার ধানক্ষেতে ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬