ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভার ৫ নং বিএনপির সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) মাগরিবের নামাজের পর স্থানীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন শাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লালু, সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমির হোসেন টুটুল, বিএনপি নেতা মো. শিপন মিয়া, আহসান উল্লাহ, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর পাঠান,সাবেক সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, যুবনেতা আসাদ, শরীফ, ইয়াসিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।”
পরে স্থানীয় মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ পৌরসভার ৫ নং বিএনপির সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট : ১১:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬