ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক | Rknews71

শাহরাস্তি প্রতিনিধি:

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁঝাসহ জহিররুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাকে উপজেলার বানিয়াচোঁ এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

আটক জহিরুল ইসলামের (৩০) বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। সে পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠি গ্রামের আলী আকবরের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের দিক-নির্দেশনায় উপজেলার বানিয়াচোঁ এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালীর মাদক কারবারি জহিরুল ইসলামকে আটক করে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মো. মহসীন ভুইয়াসহ সঙ্গীয় ফোর্স।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, আটক মাদক কারবারি জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহৃত আছে। তাই তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। তথ্য দাতার নাম ও ঠিকান গোপন রাখা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক | Rknews71

আপডেট : ০২:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২