ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ভরণ-পোষণ না দেওয়ায় শাহরাস্তিতে ছেলে কারাগারে

শাহরাস্তিতে মায়ের ভরন-পোষন না দেওয়া ও মারধর করার অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৮ জুন) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এদিন সকালে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার। অভিযুক্ত আবু ইউছুফ পাটোয়ারী উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময়ে মায়ের সাথে আচরণ খারাপ করে আসছিলেন ছেলে আবু ইউছুফ পাটোয়ারী। সবশেষ গত ২ জুন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হত্যার উদ্দ্যেশ্যে বৃদ্ধ মা শেপালী বেগমকে মারধর করেন।
এতে তিনি গুরুতর আহত হন। পরে বোন রোকেয়া বেগম অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে ৮ জুন, সোমবার শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে (২০১৩) একটি অভিযোগ (মামলা নং-১২) দায়ের করেন এবং ওই অভিযোগের ভিত্তিতে এদিন দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মায়ের ভরণ-পোষণ না দেওয়ায় শাহরাস্তিতে ছেলে কারাগারে

আপডেট : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬