ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভ্র কান্তি মজুমদারের বিদায় সংবর্ধনা ও নব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শাহরাস্তির ঐতিহ্যবাহী নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি মজুমদারের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয় পরিচালনা নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি
আলী আজগর মিয়াজী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেনের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে
বিদায়ী সংবর্ধনা অতিথির বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি মজুমদার।

সহকারী শিক্ষক মোঃ হাসান মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সদস্য,মো: আজাদ মোল্লা, সিনিয়র শিক্ষক   মোঃ আল-মামুন,  শিক্ষক প্রতিনিধিঃ আব্দুল মমিন সিকদার।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রিজওয়ান বিন হাসান রাফি ও অর্পিতা।

বিদায়ী শিক্ষক শুভ্র ক্লান্তি মজুমদার-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। বক্তব্যে শিক্ষকরা বলেন, শুভ্র স্যার ছিলেন একজন মেধাবী, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক, যার বিদায়ে বিদ্যালয়ে এক ধরনের শূন্যতা তৈরি হবে।

প্রধান শিক্ষক আযাদ হোসেন বলেন, শুভ্র স্যার সবসময় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও সহযোগিতা করেছেন এবং দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে আলী আজগর মিয়াজী বলেন, “আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি স্যারের ছাত্র ছিলাম। আজ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিনেই স‍্যারকে বিদায় জানাতে হচ্ছে। তিনি সারাজীবন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেছেন।”

এ সময় বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক, নব-নির্বাচিত সভাপতি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। এবং নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকারা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত সভাপতি শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায়  বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সকল শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভ্র কান্তি মজুমদারের বিদায় সংবর্ধনা ও নব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬