ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ডায়াগনস্টিক সেন্টারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের কুমিল্লা রোড ও ঘোষপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাবারের দোকান, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান চলাকালে একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং অনুমোদিত ব্যক্তির পরিবর্তে অন্য কারও স্বাক্ষর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই অভিযানে আরেকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম শনাক্ত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ডায়াগনস্টিক সেন্টারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৮:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬