ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণে শাহরাস্তিতে আনন্দের জোয়ার

চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে
মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতিতে মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের অগ্রগতির খবরে এ আনন্দ র‍্যালি করা হয়।

র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, পৌরসভা বিএনপির আহবায়ক আবুল কালাম পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ সিকদার, ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুপ রুপন পাটওয়ারী। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

এ সময় বক্তারা বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ বাস্তবায়িত হলে এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষার্থীরা আরও উন্নত সুযোগ-সুবিধা পাবে এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছে মেহের ডিগ্রি কলেজকে ঘিরে শাহরাস্তিবাসীর স্বপ্ন ও প্রত্যাশা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণে শাহরাস্তিতে আনন্দের জোয়ার

আপডেট : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬