মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টায় পৌরসভার সভাকক্ষে সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে তিনি আসছে অর্থ বছরের ১১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার ২৫০ টাকার বাজেট ঘোষণা করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন করে করারোপ ছাড়াই ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার ২৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
যা পৌরসভার ইতিহাসে ঘোষিত বৃহত্তম বাজেট।আরোপিত এই বাজেটে মোট ব্যয় ১০৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।
বাজেট ঘোষণার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মাও. মাহবুবুর রহমান।
প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের সভাপ্রধানে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।
এরপর বাজেট সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, সাংবাদিক হাবিবুর রহমান, খালেকুজ্জামান শামীম, কামরুজ্জামান টুটুল, মহিউদ্দিন আল আজাদ, খন্দকার আরিফ, মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবীব উল্যাহ্,, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় প্রমুখ।
এ সময় সকল কাউন্সিলর ও উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















