চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) কচুয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) মো. তাহের মোল্লা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকা থেকে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফরহাদ হোসেন (২২), পিতা এমরান হোসেন ও মাতা সাজেদা বেগম এবং সজিব হোসেন (২০), পিতা রুহুল আমিন ও মাতা রিনা বেগম। তারা উভয়েই কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের দড়ি হায়তপুর (বেপারী বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে
কচুয়ায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- 66
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















