ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 152

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. রবিউল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কালচোঁ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কচটেপ দিয়ে মোড়ানো সাতটি বান্ডেল থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১৮, তারিখ ১৮ জুন ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬