ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি ও ধ”র্ষ”ণ মামলার আসামি গ্রে’ফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারি ও একটি ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার বিভিন্ন টিম গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার ও অপরাধ দমন অভিযান পরিচালনা করে।
এর মধ্যে গত ১৭ জুন চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের পুরাতন দিদার মসজিদের সামনে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল হোসেন রনি (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি চিতোষী পূর্ব ইউনিয়নের কর্ণপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর এলাকায় খিলা-বিজয়পুর সড়কে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ আবু আহম্মদ (৬০) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বিজয়পুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, গত ১৬ জুন মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় কালিয়াপাড়া-কচুয়া সড়কে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল হোসেন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মূলত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শাহরাস্তি পৌরসভার ঘুঘুশাল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পৃথক আরেক অভিযানে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি হুমায়ন কবির (৫৫)কে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গত ১৬ জুন নাহারা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় মামলা দায়ের রয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা কর্তৃপক্ষ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

শাহরাস্তিতে পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি ও ধ”র্ষ”ণ মামলার আসামি গ্রে’ফতার

আপডেট : ০৬:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬