ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 200

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর এ সাফল্যে গর্বিত চাঁদপুরবাসীসহ নিজ এলাকার সর্বস্তরের মানুষ।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তাঁর নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা এবং নৌবাহিনীর আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা সফলভাবে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।
এছাড়াও তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময়ে বন্দরের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর অবদান প্রশংসিত হয়।
চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলের একজন সন্তান হিসেবে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তাঁর সফল পদচারণা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর অর্জনে মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামসহ সমগ্র চাঁদপুরের মানুষ গর্ব অনুভব করছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দেশ ও জাতির কল্যাণে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ভবিষ্যতেও তাঁর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

চাঁদপুরের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন

আপডেট : ০৯:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬