ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় ২ আসামীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিককে তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনার ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশের পর গত ১৬ জুন দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে হোটেল মালিক মো. ফারুক হোসেন লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিককে উদ্ধার করে এবং অভিযুক্ত ফারুক হোসেন লিটন ও তার ছেলে তাওহীদ হোসেনকে আটক করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, আদালত দুই আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় ২ আসামীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট : ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬