ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের নতুন পোশাক অনুমোদন, বদলে গেল শার্ট ও প্যান্টের রং

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 119

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও পুলিশের অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন ইউনিফর্ম নীতিমালার আওতায় জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটে ডিপ ব্লু শার্ট এবং খাকি প্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে লাইট অলিভ, যা তাদের স্বতন্ত্র পরিচয় বহন করবে।
এছাড়া সংশোধিত ড্রেস রুলসে ইউনিফর্মের নকশা, ব্যাজ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
গেজেটে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ ইউনিফর্ম পুলিশের পেশাদারিত্ব ও আধুনিক ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

পুলিশের নতুন পোশাক অনুমোদন, বদলে গেল শার্ট ও প্যান্টের রং

আপডেট : ০৮:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬