ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার পুলিশ সুপার চাঁদপুরের কৃতি সন্তান মো. জসিম উদ্দিন

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের সন্তান। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছেন।
জানা যায়, মোহাম্মদ জসীম উদ্দিন স্থানীয় শরীফ উল্লাহ হাই স্কুল থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা ও নেতৃত্বগুণের পরিচয় দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
বর্তমানে তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের সন্তান হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিনের এ অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করেন, তাঁর এ সাফল্য নতুন প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুষ্টিয়ার পুলিশ সুপার চাঁদপুরের কৃতি সন্তান মো. জসিম উদ্দিন

আপডেট : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬